>
01818354571    nizkunjaram106477@gmail.com

Books Available

পাতার বাঁশি বাজে Imtiar Shamim

ছোট্ট ছেলেমেয়েগুলো স্থানু হয়ে বসে থাকে বোমকেট ডাক্তারের মুখ থেকে তার ছোটবেলার গল্প শুনে। শেষ বিকেলের রোদ এসে গড়িয়ে পড়ে চরের কিনার জুড়ে। একরাশ বালি শেষবারের মতো চকমকিয়ে ওঠে। আর দূরে নদীর বুকে অনেকদিন পর তারা যেন দেখতে পায় লাল-সবুজ পাল তোলা সারি সারি নৌকা। তাদের মনে হয়, বাংলাদেশটা ভেসে-ভেসে এগিয়ে আসছে তাদেরই দিকে। তারা বলাবলি করে, সামনের ছুটিতেই দল বেঁধে বিজনবাবুর ভিটায় যাবে। খানসেনাদের তো এখন আর পাওয়া যাবে না, তবে সবুর আলীদের তারা খুঁজে বের করবে। অংশুকে মেরে ফেলার জন্যে, অংশুর মাকে মারার জন্যে শাস্তি ওদের পেতেই হবে। এ কাজটা করতেই হবে ওদের। না হলে কোন মুখ নিয়ে তারা দেখতে যাবে বিজনবাবুর ভিটা? বিজনবাবুর ভিটা কোথায় জানে না ওরা। তবু তারা টের পায়, পাতার একটা বাঁশি বাজছে বাতাসের ছোঁয়া লেগে। মুক্তির আলো আর যুদ্ধাপরাধীদের বিচারের আহ্বান ছড়িয়ে দিচ্ছে তা বিস্তৃত প্রান্তরে।
Author Image

রবীন্দ্রনাথ Imtiar Shamim

এদেশে কিশোর বয়সীদের উদ্দেশ্যে লেখা সর্বপ্রথম যে-রবীন্দ্রজীবনী পাঠকসমাজে বিপুল সাড়া তোলে তার লেখক ছিলেন হায়াৎ মামুদ। তখন পাকিস্তানি আমল। এমন এক দুঃসময় সেদিন এসেছিল যখন কবিগুরুকে অঘোষিতভাবে প্রায় নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর কোনো বই কলকাতা থেকে আমদানি করা যেত না, ঢাকার কোনো প্রকাশকও তাঁর রচনা মুদ্রণের সাহস পেতেন না। তেমন অবস্থায় চট্টগ্রাম থেকে অতুলনীয় নয়নভুলানো রূপে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদ নিয়ে বের হয় 'রবীন্দ্রনাথ: কিশোর জীবনী'। সব বয়সেরই পাঠক মহাসমাদরে সে-বই লুফে নেন। এখনও সকলে একবাক্যে স্বীকার করেন যে, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ মিলিয়ে কোনোখানে এর সমতুল্য কিশোরপাঠ্য রবীন্দ্রজীবনী অন্তত তখন পর্যন্ত আর বেরোয়নি। এখনও বেরিয়েছে কিনা সন্দেহ আছে।
Author Image

মুক্তিযুদ্ধের কবিতা সমগ্র Nirmalendu Prokash Goon Chowdhury

নির্মলেন্দু গুণের 'মুক্তিযুদ্ধের কবিতা সমগ্র' হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা তাঁর সেরা কবিতাগুলোর একটি সংকলন, যেখানে 'হুলিয়া', 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'র মতো কালজয়ী ও দেশাত্মবোধক কবিতাগুলো স্থান পেয়েছে, যা স্বাধীনতা, ত্যাগ ও জনমানুষের আবেগ ধারণ করে এবং প্রচলন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বইয়ে মুক্তিযুদ্ধের চেতনা, সংগ্রাম ও বিজয়ের চিত্র ফুটে উঠেছে এবং এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হিসেবে পরিচিত। 
Author Image

Nelson Mandela Kazi Mohammad Sheesh

নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা (জোজা উচ্চারণ; ১৮ জুলাই ১৯১৮ - ৫ ডিসেম্বর ২০১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।ম্যান্ডেলা ব্রিটিশ দক্ষিণ আফ্রিকার এমভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় ও ভিটভাটারস্র্যান্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি উপনিবেশ-বিরোধী কার্যক্রম ও আফ্রিকান জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৪৩ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন এবং ১৯৪৪ সালে ইয়ুথ লিগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপ, পলসমুর কারাগার ও ভিক্টর ভার্স্টার কারাগারে। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এবং বর্ণবাদী গৃহযুদ্ধের আতঙ্কে রাষ্ট্রপতি এফ. ডব্লিউ. ডি ক্লার্ক ১৯৯০ খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি তাকে কারামুক্ত করার নির্দেশ দেন। কারামুক্তি লাভের পর তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে বর্ণবাদ নিপাতের প্রচেষ্টায় শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে ১৯৯৪ খ্রিস্টাব্দে সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ম্যান্ডেলা তার দল এএনসি'র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করে রাষ্ট্রপতিত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
Author Image

চির নতুন রূপকথা Amirul Islam

"চির নতুন রূপকথা" বলতে সাধারণত চিরকাল নতুন বা চিরন্তন গল্পের ধারাকে বোঝানো হয়, যা আধুনিক প্রেক্ষাপটে পুরনো রূপকথার উপাদান ব্যবহার করে বা একেবারে নতুন আঙ্গিকে রচিত হয়; এটি কোনো নির্দিষ্ট বইয়ের নাম না হলেও, আমীরুল ইসলামের 'চির নতুন পুরনো গল্প' বা আল মাহমুদের 'চিরনতুন কিশোর গল্প'-এর মতো বইয়ে এই ধারার প্রতিফলন দেখা যায়, যেখানে চিরাচরিত গল্পের ধারণা নতুন রূপ পায়। 
Author Image

ছোটদের আরব্য রজনীর সেরা গল্প Amirul Islam

বইটির প্রথম গল্প ‘গল্প শুরুর গল্প’ নামে একটি গল্প দিয়ে । সেখানে দেখা যায় একজন বাদশাহ খুব ভালো ভাবে তার রাজ্য পরিচালনা করছে। একটা সময় দেখা যায় রাজার প্রিয় ব্যক্তি তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছে। আর সেজন্য রাজা আর প্রজাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। সে তখন প্রতিদিন নতুন একটি মেয়ে বিয়ে করে এবং পরদিন তাদের হত্যা করে। এভাবে রাজ্যে সব সুন্দরী মেয়ের মৃত্যু হয়। উজরি চিন্তা করে আজ বাদশাহের সামনে সে কীভাবে যাবে। কোন মেয়ে তো সে আজ সংগ্রহ করতে পারেনি। সেময় তার দুই মেয়ে তাকে বলে বাবা তোমার কী হয়েছে। বাবা সব কথা খুলে বললে বড় মেয়ে শাহরাজাদা তাকে বলে বাবা তুমিই তো বলেছিলে শোকে-দুঃখে ভেঙে পড়া উচিৎ নয়। তারপর শাহরাজাদা বাদশাহের সঙ্গে বিয়ের জন্য যায় এবং তার ছোট বোনকে কিছু বিষেয় শিখিয়ে যায়। বিয়ের পর দুনিয়াজাদা সে আলোকে শাহরাজাদার কাছে যায় এবং রাজার অনুমতি নিয়ে গল্প শুনতে চাই। একটা সময় দেখা যায় গল্প শেষ হয় না , কিন্তু রাজা ঘুমিয়ে পড়ে পরের দিন বাকি অংশ শুনবে এমন কথা বলে। এভাবে শাহরাজাদা এক হাজার এক রাত্রি বাদশাহকে গল্প শুনিয়ে রাজ্যের কন্যাদের রক্ষা করে। এবং বিপদে বা দুঃখে কোন সময় ভেঙে না পড়ে দৃঢ় মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হলে ভালো ফল পাওয়া যায় । এটি শিশু কিশোরদের মানবিক, দৃঢ়চেতা, বুদ্ধিমান হতে শেখাবে।দ্বিতীয় গল্পে দেখবো এক ‘জেলে ও দৈত্য’ এর ঘটনা । যেখানে জেলে মাছ ধরার জন্য জাল ফেলছে কিন্তু কোন মাছ পাচ্ছে না। পঞ্চমবার যখন জাল ফেলে মাছের আশায় তখন একটি পিতলের কলস উঠে আসে। এই দেখে জেলে খুবই খুশি হয়। অনেক দামি কিছু পাবার আশায় যখন সে কলসের মুখ খোলে দেখা যায় ধোঁয়ার একটি কুণ্ডলী তার ভেতর থেকে বেরিয়ে তার সম্মুখে বড় দৈত্যের রূপ ধারণ করেছে। সেই দৈত্য জেলেকে খেয়ে ফেলবে এমন কথা বলছে। জেলে প্রথমে তার কথাই ভয় পেলেও তাকে কৌশলে আবার বন্দী করে এবং পরে সে জানতে পারে কলসে বন্দী থাকা সেই দৈত্যের আসল ঘটনা। জেলেকে দৈত্য অনেক অনুনয় বিনয় করে কিন্তু প্রথমে তার মন গলে না। অনেক সময় পরে তার মন নরম হয় এবং জেলে দৈত্যকে ছেড়ে দেয়। এবার দৈত্য জেলেকে একটি সুন্দর জলাধারার কথা বলে। সঙ্গে সঙ্গে তাকে বলে এখানে এসে সে যদি নিয়মিত জাল ফেলে তাহলে তার মাছের কোন অভাব থাকবে না। এমন করেই জেলের সংসারে সুখ ফিরে আসে। গল্পের মাঝে বিপদে পড়ে ভীত না হয়ে কিভাবে নিজেকে বা ঐ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তার একটি ইঙ্গিত দেখা যায়। বর্তমানে আমাদের শিশু-কিশোরদের দেখা যায় তারা কোন কাজ করার সময় ভাবতো না এমনকি তাদের অভিভাবকও যদি কোন বিষয় বলে তাহলেও তারা সেগুলো শুনতে চায়না। যার ফলে তারা অনেক সিন্ধান্ত ভুল করে ফেলে। তাই শিশু কিশোরদের মনে এই সকল গল্প গুলো তাদের বুদ্ধিমান এবং সংযমী হতে শেখাবে এটা আমার বিশ্বাস।   চলমান.....
Author Image

Abiskarer Neshay (1969) আবিষ্কারের নেশায় Dr. Abdullah Al-Muti Sharafuddin

আবিষ্কারের নেশায় বইয়ের সামারিবিখ্যাত ১৪ জন বিজ্ঞানীর ১৪টি আবিষ্কারের গল্প দিয়ে সাজানো এই আবিষ্কারের নেশায় বইটি। সত্যি নেশায় ডুবে যেতে হবে, জীবনীর মানেই এখানে বদলে দেয়া হয়েছে। যে সব ছোট বাচ্চারা নতুন নতুন কিছু আবিষ্কারের মত্ত থাকে তাদের জন্য এই বই। কিভাবে ছোট ছোট ঘটনা বা চিন্তা থেকে কত বড় আবিষ্কার হয়েছে তা জানলে আমাদের শিশু-কিশোরদের মনে অনেক উৎসাহ পাবে। আপনার সন্তান যদি বিজ্ঞানমনষ্ক হয় এবং বয়স যদি ৫-১৪ মধ্যে থাকে তাহলে তাঁর জন্য এই বই পড়া বাধ্যতামূলক। ব্যাঙ-নাচানো বিজ্ঞানী, আসল চাঁদ আর নকল চাঁদ, বিজলি এল হাতের মুঠোয় এমন সব মজার নামকরণে লেখা বইটি। কিভাবে এক বুড়োর দাঁতের ময়লার মধ্যেই ধরা পড়ল জীবাণুর নতুন রহস্য, কিভাবে বাথ টবে গোসল করতে গিয়ে জানা গেলো খাঁটি সোনার রহস্য জানতে চাইলে পড়তে হবে এই বই। আমাদের সবার প্রিয় রাগিব হাসান তাঁর বিজ্ঞানীদের কাণ্ডকারখানা বইটিতেও এই বইয়ের রেফারেন্স দেয়া আছে। আবিষ্কারের নেশায়বইয়ের সূচিঃআবিষ্কারের নেশায়একটি মানুষতবু যে পৃথিবী ঘুরছেপানির ফোঁটায় আরেক জগৎলাস্ট বয় থেকে সেরা বিজ্ঞানীবিজলি এল হাতের মুঠোয়ব্যাঙ-নাচানো বিজ্ঞানীডারউইনের অভিযানঘর-পাগল কাজ-পাগল সেই ছেলেটিশুধু একটি চাবিসুন্দর, হে সুন্দরভারি এক মজার লোকপ্রকৃতিকে বাগ মানানোসাদা চাল লাল চালআসল চাঁদ আর নকল চাঁদআমি হতে চাই একজন বিজ্ঞানীএ বইতে যেসব বিজ্ঞানীর কথা রয়েছে
Author Image

Prithibi Dr. M. Ali Asgar

বিপুল এই মহাবিশ্বে আমাদের পৃথিবী অতিক্ষুদ্র ও নগণ্য এক গ্রহ। স্যার এডিংটনের হিসাবে গড়ে প্রতি গ্যালাক্সিতে দশ সহস্র কোটি নক্ষত্র আছে এবং মহাবিশ্বে এমন নক্ষত্রের সংখ্যা আবার দশ সহস্র কোটি। সম্ভাবনার নিয়মে যে বিপুলসংখ্যক গ্রহ মহাবিশ্বে থাকার কথা তা লিখে প্রকাশ করলে ১-এর পর বাইশ বা তেইশটি শূন্য বসাতে হবে। কিন্তু সবকিছুর পরও পৃথিবী আমাদের আবাসস্থল। একমাত্র এখানেই জীবনের উদ্ভব ও বিকাশ প্রত্যক্ষ করা গেছে। অনেক গ্রহের সঙ্গে নানাদিক থেকে মিল থাকলেও পৃথিবী তাই ভিন্ন ও অনন্য। পাহাড়, সমুদ্র, নদী, হ্রদ, মালভূমি, জলপ্রপাত, মরুভূমি, আগ্নেয়গিরি, বন ও শস্যক্ষেত্র সব মিলে অপরূপ ও বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী। এখানে ঘটছে নানা ঘটনা। ভূমিকম্প, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, সমুদ্রের উত্তাল ঢেউয়ের পাড় ভেঙে পড়া, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা দীর্ঘদিন ধরে বদলে দিচ্ছে পৃথবীর রূপ। মহাকর্ষ বল, চৌম্বকক্ষেত্রে তেজস্ক্রিয়তা, সৌর বিকিরণ সবই প্রভাব রাখছে পৃথিবীর ওপরে। পৃথিবী আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এখানেই একমাত্র জীবনের উদ্ভব ও বিকাশের প্রমাণ মিলেছে। বিপুল মহাবিশ্ব সম্পর্কে আমরা জানছি ও ভাবতে পারছি পৃথিবীতে বসেই। পৃথিবী এর অনন্য বৈশিষ্ট্য নিয়ে জীবন সম্ভব না করলে আমাদের উদ্ভব ঘটত না এবং মহাবিশ্বের রহস্য থাকত অনুদঘাটিত। পৃথিবীকে পুঙ্খানুপুঙ্খরূপে জানার পিছনে আরও একটি গভীর লক্ষ্য আমরা দেখতে পাই। আর কোথাও জীবন আছে কি? এই মহাবিশ্বে আমরা কি নিঃসঙ্গ? এ প্রশ্নের উত্তর পেতে হলে জীবনের উদ্ভব ও বিকাশের পূর্বশর্তগুলো জানতে হবে। পৃথিবীকে সূ ও গভীরভাবে জানার ভিতর দিয়ে এই শর্তগুলো বিশ্লেষণ ও যাচাই করতে পারি। পৃথিবীর শিলামাল, বারিমল ও বায়ুমÐল এদের বৈচিত্র্য ও জটিল গঠন নিয়ে যে ভৌত ও জৈব পরিবেশ তৈরি করেছে সেখানে আমরা পেয়েছি অনুকূল তাপমাত্রা, বাতাসের সঠিক ঘনত্ব, যা সৌর বিকিরণের অনুপ্রবেশ, রাসায়নিক বিক্রিয়া ও শক্তির আদান-প্রদান ঘটাতে সক্ষম। পৃথিবী আমাদের শুধু আবাসস্থল নয়; এর অপার সৌন্দর্য, বৈচিত্র্য ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে আকর্ষণীয় এক পরীক্ষাগার আমাদের অনুসন্ধিৎসা মিটাবার।
Author Image


Books Issued

পাতার বাঁশি বাজে Imtiar Shamim

ছোট্ট ছেলেমেয়েগুলো স্থানু হয়ে বসে থাকে বোমকেট ডাক্তারের মুখ থেকে তার ছোটবেলার গল্প শুনে। শেষ বিকেলের রোদ এসে গড়িয়ে পড়ে চরের কিনার জুড়ে। একরাশ বালি শেষবারের মতো চকমকিয়ে ওঠে। আর দূরে নদীর বুকে অনেকদিন পর তারা যেন দেখতে পায় লাল-সবুজ পাল তোলা সারি সারি নৌকা। তাদের মনে হয়, বাংলাদেশটা ভেসে-ভেসে এগিয়ে আসছে তাদেরই দিকে। তারা বলাবলি করে, সামনের ছুটিতেই দল বেঁধে বিজনবাবুর ভিটায় যাবে। খানসেনাদের তো এখন আর পাওয়া যাবে না, তবে সবুর আলীদের তারা খুঁজে বের করবে। অংশুকে মেরে ফেলার জন্যে, অংশুর মাকে মারার জন্যে শাস্তি ওদের পেতেই হবে। এ কাজটা করতেই হবে ওদের। না হলে কোন মুখ নিয়ে তারা দেখতে যাবে বিজনবাবুর ভিটা? বিজনবাবুর ভিটা কোথায় জানে না ওরা। তবু তারা টের পায়, পাতার একটা বাঁশি বাজছে বাতাসের ছোঁয়া লেগে। মুক্তির আলো আর যুদ্ধাপরাধীদের বিচারের আহ্বান ছড়িয়ে দিচ্ছে তা বিস্তৃত প্রান্তরে।
Author Image

All Books List & Status

SL. Category Sub Category Book ID Book Title Authr Return Date Image Status
1 Books for Children and Adolescents (শিশু-কিশোর সমগ্র) Books for Adolescents (কিশোর সমগ্র) LB202601140009 পাতার বাঁশি বাজে Imtiar Shamim 15-01-2026 Issued
ID: 9
2 Books for Children and Adolescents (শিশু-কিশোর সমগ্র) Books for Adolescents (কিশোর সমগ্র) LB202601140008 পাতার বাঁশি বাজে Imtiar Shamim 01-01-1970 Available
ID: 8
3 Music, Film and Entertainment (সংগীত, চলচ্চিত্র ও বিনোদন) Music (সংগীত) LB202601140007 রবীন্দ্রনাথ Imtiar Shamim 01-01-1970 Available
ID: 7
4 Liberation War (মুক্তিযুদ্ধ) Liberation War (মুক্তিযুদ্ধ) LB202601140006 মুক্তিযুদ্ধের কবিতা সমগ্র Nirmalendu Prokash Goon Chowdhury 01-01-1970 Available
ID: 6
5 Biographies, Memoirs and Interviews (জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার) Biographies (জীবনী) LB202601140005 Nelson Mandela Kazi Mohammad Sheesh 01-01-1970 Available
ID: 5
6 Books for Children and Adolescents (শিশু-কিশোর সমগ্র) Books for Adolescents (কিশোর সমগ্র) LB202601140004 চির নতুন রূপকথা Amirul Islam 01-01-1970 Available
ID: 4
7 Books for Children and Adolescents (শিশু-কিশোর সমগ্র) Books for Children (শিশু সমগ্র) LB202601140003 ছোটদের আরব্য রজনীর সেরা গল্প Amirul Islam 01-01-1970 Available
ID: 3
8 Mathematics, Science and Technology (গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি) Science (বিজ্ঞান) LB202601140002 Abiskarer Neshay (1969) আবিষ্কারের নেশায় Dr. Abdullah Al-Muti Sharafuddin 01-01-1970 Available
ID: 2
9 Geography and Space (ভূগোল ও মহাকাশ) Space (মহাকাশ) LB202601140001 Prithibi Dr. M. Ali Asgar 01-01-1970 Available
ID: 1