>

Our main objective is to provide religious and moral education, which helps people to gain the satisfaction of Allah and His Messenger (peace be upon him) and to achieve salvation in the hereafter; at the same time, to teach students to keep their faith and beliefs pure and to build their lives in the light of the Quran and Sunnah. To help students develop into people with good moral character and ideals, so that they can have a positive impact on society.
Our further objective is to teach students the Quran, Hadith, Fiqh (Islamic jurisprudence), Tafsir (interpretation of the Quran), Arabic language and Mantek (logic). In addition, to make students modern and up-to-date in the era of modern knowledge, science and information technology, we teach modern science, mathematics, history, literature and ICT subjects along with religious education so that they can play an important role in society.
We believe that the development of any one part of society cannot take any society to the brink of development. For that, we want equal development of people from all walks of life. To that end, as part of the social and humanitarian service of the society, we provide free education and accommodation to the poor and orphaned children of the society, so that they become capable of playing a role in shaping their future and developing the state.
Above all, our aim is to build a society according to the Quran and Sunnah at every level of society, to develop the socio-economic development of the state and to create ideal human resources with moral character.
Read Moreআমাদের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান, যা মানুষকে আল্লাহ ও রাসূল (সা.)-এর সন্তুষ্টি লাভে এবং পরকালে মুক্তি পেতে সহায়তা করে; একই সাথে শিক্ষার্থীদের ঈমান-আকীদা বিশুদ্ধ রাখা এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার শিক্ষা দেওয়া। শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্রের অধিকারী এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলতে সহায়তা করা, যাতে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আমাদের আরও উদ্দেশ্য হল শিক্ষার্থীদের কোরআন, হাদিস, ফিকাহ (ইসলামি আইনশাস্ত্র), তাফসীর (কোরআনের ব্যাখ্যা), আরবি ভাষা এবং মানতেক (যুক্তিবিদ্যা) শিক্ষা দেওয়া। সে সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, গণিত, ইতিহাস, সাহিত্য এবং তথ্য প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত ধারণা প্রদান করা যাতে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমরা মনে করি সমাজের কোন একটি অংশের উন্নয়ন কোন সমাজকে উন্নতির দ্বারপ্রান্তে নিতে যেতে পারেনা। তার জন্য চাই সমাজের সর্বস্তরের মানুষের সমান উন্নয়ন। সে লক্ষ্যে সমাজের সামাজিক ও মানবিক সেবার অংশ হিসেবে সমাজের দরিদ্র ও এতিম শিশুদের বিনামূল্যে শিক্ষা ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা, যাতে তারা তাদের ভবিষ্যৎ গঠনে ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠে।
সর্বোপরি আমাদের উদ্দেশ্য সমাজের প্রত্যেক স্তরে কুরআন-সুন্নাহ অনুযায়ী সমাজ গড়া, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন এবং নৈতিক চরিত্রসম্পন্ন আদর্শ চরিত্রবান মানবসম্পদ তৈরি করা।