জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক বিজয় ও শহীদদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।বক্তারা আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং মূলধারার গণমাধ্যমে তা যথাযথভাবে প্রচারিত না হওয়ায় আক্ষেপ জানান। সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতার চেতনায় তরুণদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকরা স্মরণ করিয়ে দেন যে, "স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন।" পরিশেষে, শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
Recent comments
New Comment
Follow Us
8,045
Fans
8,045
Fans
8,045
Fans
8,045
Fans



