নিজকুঞ্জরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নূরানী বিভাগে সফল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, শিক্ষার মান উন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে নিজকুঞ্জরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নূরানী বিভাগের উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অত্যন্ত মধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করে সমাবেশকে আলোকিত করে শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইমুন ও সাকেরা রহমান। এরপর মনোমুগ্ধকর একক গজল পরিবেশন করে তাশরিফা ইকরাম রাহমা এবং যৌথ গজল পরিবেশনায় ছিল হুমায়রা হাফছা ও শাহরিন জাহান ছাহা। অনুষ্ঠানটিতে চমৎকার ও সাবলীল উপস্থাপনায় ছিলেন নূরানী সহকারী শিক্ষক মো: নূরুল ইসলাম শাহিন এবং স্বাগত বক্তব্যের পাশাপাশি পুরো আয়োজনে সভাপতিত্ব করেন সম্মানীয় অধ্যক্ষ সাহেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সদস্য মাওলানা মুমিন সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক নূর নবী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।সমাবেশে সম্মানিত অভিভাবকবৃন্দের বিভিন্ন অভিযোগ ও মূল্যবান পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হয়। উদ্ভূত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান ও ভবিষ্যতের প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে মাদ্রাসার প্রধান তাঁর স্পষ্ট মতামত তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ সকলকে অবহিত করেন। পাশাপাশি মাদ্রাসার সার্বিক শিক্ষার মান বৃদ্ধি, আসন্ন পরীক্ষাগুলোর প্রস্তুতি ও সময়সূচি এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত গাড়ির ভাড়া মেনে চলার প্রতি জোর দেওয়া হয়। একই সাথে সন্তানদের দ্বীনি শিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ঘরে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, দেশ-জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা ইয়াছিন সাহেব এবং মোনাজাতের মাধ্যমেই সমাবেশের সফল সমাপ্তি ঘটে। আমন্ত্রিত সকল সম্মানিত অতিথি ও অভিভাবকদের আন্তরিক উপস্থিতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
Recent comments
New Comment
Follow Us
8,045
Fans
8,045
Fans
8,045
Fans
8,045
Fans



